| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে পাকা কলা ঘুস নেওয়া সেই সহকারী বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৩:১৪:২৪:অপরাহ্ন  |  ১২৮২৭৯৭ বার পঠিত
যশোরে পাকা কলা ঘুস নেওয়া সেই সহকারী বরখাস্ত

যশোর প্রতিনিধি : যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী মো. আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্প্রতি যশোরে দুদকের গণশুনানিতে পাকা কলা ঘুস নেওয়ার বিষয়টি স্বীকার করার পর আলোচনায় আসে আলমগীর হোসেন। ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি জমি ইজারার নামের মাধ্যমে ঘুস গ্রহণের অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি নগদ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

দুর্নীতি দমন কমিশনের নির্দেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পরিষদের আদেশে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় আলমগীর হোসেনকে অন্যত্র বদলি করা ও সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন বলেন, “অভিযোগের ভিত্তিতে আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪