| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় কারখানা মালিককে জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৩:২৯:৪৫:অপরাহ্ন  |  ১৩১১৮১৮ বার পঠিত
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় কারখানা মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের বাবুরহাট বিসিকের প্রসাধনী কারখানায় বিদেশি ব্র্যান্ডের নকল সাবান ও শ্যাম্পু  উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানায় বিদেশি ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় জে.এস. কনজুমার অ্যান্ড নিউট্রি কেয়ার লিমিটেডের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জসিম উদ্দিন পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় নকল ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪