| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ০৮:২৯:৩৬:পূর্বাহ্ন  |  ২১২৭৫৪২ বার পঠিত
নাটোরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ

নাটোর প্রতিনিধি : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা লালপুরে রেলপথ অবরোধ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন সংলগ্ন রেলগেটে শতাধিক নেতাকর্মী ও সমর্থক শুয়ে পড়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পুতুলের মনোনয়ন প্রত্যাহারের জন্য নানা স্লোগান দেন। এর আগে উপজেলা মহিলা কলেজ থেকে বিক্ষোভ মিছিলও বের করা হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, মনোনয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের এক ছাত্রদলের কর্মীকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে। তারা দাবি করেন, “টিপু ভাই আমাদের যোগ্য নেতা, তাকে ধানের শীষে মনোনয়ন দিতে হবে।”

বিক্ষোভে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪