| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় স্ত্রী ও প্রেমিক খালাতো ভাইয়ের পরিকল্পনায় স্বামীকে হত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৪:৪০:৫৭:অপরাহ্ন  |  ১২৯৬৬৭৯ বার পঠিত
বগুড়ায় স্ত্রী ও প্রেমিক খালাতো ভাইয়ের পরিকল্পনায় স্বামীকে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বেকারি ব্যবসায়ী জহুরুল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী শামিমা আক্তার ও পরকীয়া প্রেমিক খালাতো ভাই বিপুল মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

গ্রেপ্তার শামিমা আক্তার (৩০) বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শাহীনুর রহমান তালুকদারের মেয়ে ও বিপুল (৩৭) একই ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এর আগে, গত ৪ নভেম্বর সকালে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ার ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ী জহুরুলের লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, জহুরুল ইসলাম ও বিপুল আপন খালাতো ভাই। ছোট বেলা থেকেই বিপুল ও শামিমা একে অপরকে পছন্দ করতো। জহুরুলের সাথে বিয়ে হওয়ার পরেও তাদের সম্পর্ক চলমান ছিল। ৩ অক্টোবর রাতে জহুরুলকে হত্যার পরিকল্পনা করে৷ পরিকল্পনা অনুযায়ী রাতে দুধের সাথে ১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে জহুরুলকে অচেতন করেন শামিমা। পরে বিপুল বাড়িতে ঢুকে বাইরে নিয়ে আসে জহুরুলকে। পাশেই অর্ধনির্মিত বাড়িতে নিয়ে যেয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা। পরদিন সকালে বাড়ির সামনে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

ঘটনার পর নিহতের মামা এবং শামিমার বাবা শাহীনুর রহমান তালুকদার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪