| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী পার হয়ে পালালেন প্রধান শিক্ষক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:০৫:২১:অপরাহ্ন  |  ১২৯৩১৩৯ বার পঠিত
নওগাঁয় শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী পার হয়ে পালালেন প্রধান শিক্ষক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষিকা রিফাত আরার পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে তাড়া করে। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তাড়া খেয়ে তিনি নদী পার হয়ে পালাতে বাধ্য হন।

বুধবার (৫ নভেম্বর) বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ভিডিওটি ২০২৩ সালের ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড শাদাত হোসেনকে বরখাস্ত করে এবং রেজাউল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়।

প্রধান শিক্ষক দাবি করেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এবং হাইকোর্টের রায়ে পদে ফিরার নির্দেশ পেয়েছেন। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং স্থানীয়রা হাইকোর্টের রায়কে ভুয়া বলে মনে করছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ৭ জনের আহত হওয়ার ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং সকলকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪