চট্টগ্রাম প্রতিনিধি: সরওয়ার হোসেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৯টি মামলা রয়েছে। ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয়কেন্দ্র থেকে ১১ লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসে সরওয়ার। একই বছরের ৬ জুলাই বায়জিদ এলাকা থেকে তাকে দুটি একে-৪৭ রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশ।
গত ২৯ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাথাড়ি গুলি করে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। ওই ঘটনায় আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদ জড়িত থাকার অভিযোগ করে নিহতদের পরিবার। ওই ঘটনায় যে অস্ত্র ব্যবহৃত হয়েছে, সেগুলোও বড় সাজ্জাদ ছোট সাজ্জাদকে দিয়েছিল বলে জানা গেছে।
সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাও বড় সাজ্জাদের সঙ্গে কাজ করত। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে বাবলা বেরিয়ে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা বনে যায়। বড় সাজ্জাদের ইশারায় ছোট সাজ্জাদ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে। চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যাকাণ্ড, খুনের চেষ্টাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে। সম্প্রতি সরোয়ার হোসেন বাবলা বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় সে ছিল।
রিপোর্টার্স২৪/এসসি