| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৬:০১:২৪:অপরাহ্ন  |  ১২৮৫৪৩৩ বার পঠিত
কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (বিএনপি) দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম, রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মামুন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানিয়ে সংগঠনের সব নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেন।

ঘটনা ঘটে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিকরা বন থেকে গজারি গাছ কাটা ও লুটপাটের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় মো: সিরাজুল ইসলামের নির্দেশে হামলা চালানো হয়। সরাসরি হামলায় অংশ নেন মো: মামুন এবং প্রধান অভিযুক্ত আবুল কাশেম ওরফে 'গজারি কাশেম'।

হামলায় গুরুতর আহত হন- দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার।

আহত সাংবাদিকদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অভিযুক্ত আবুল কাশেম, মামুন ও আল আমিনকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা পুলিশ।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং মো: সিরাজুল ইসলাম ও মো: মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সাংবাদিক সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪