| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় গাছ কাটার সময় চাপা পড়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৮:৪৬:৪৮:অপরাহ্ন  |  ১৩২১৪১৯ বার পঠিত
পাংশায় গাছ কাটার সময় চাপা পড়ে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:রাজবাড়ীর পাংশা গাছ কাটার সময় গাছ চাপা পড়ে হুসাইন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এই  দুর্ঘটনাটি ঘটে। হুসাইন একই এলাকার মোঃ সোহেল মন্ডলের ছেলে।

জানা যায়, বলরামপুর গ্রামের বাসিন্দা রশিদ মন্ডল তার বাগানের একটি মেহগনি গাছ একই এলাকার সোবাহান বেপারীর কাছে বিক্রি করে। পরে সোবাহান বেপারীর লোকজন সহ বুধবার গাছটি কাটার কাজ শুরু করলে গাছটি মাটিতে পড়ার সময় পাশেই থাকা শিশু হুসাইন গাছের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪