| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের রাউজানে আবারও অস্থিরতা গোলাগুলি ,আহত ৫

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ২০:৩৩:৫২:অপরাহ্ন  |  ১২৮১৩৬৯ বার পঠিত
চট্টগ্রামের রাউজানে আবারও অস্থিরতা গোলাগুলি ,আহত ৫
ছবির ক্যাপশন: চট্টগ্রামের রাউজানে আবারও অস্থিরতা গোলাগুলি ,আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরী পাড়ায় বিএনপির প্রতিপক্ষের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে গুলির শব্দে আতংকিত হয়ে পড়ে পুরা গ্রাম। স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়।পরে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর।

রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

রাতের এ গুলির ঘটনায় পুরো কুইয়াপাড়া এলাকা এখন আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪