নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকরা শুয়ে পড়ে বিক্ষোভ করেন। প্রায় আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় পুতুলের প্রার্থিতা প্রত্যাহার করতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনের কর্মী সমর্থকেরাও সড়কপথ অবরোধ, বিক্ষোভ মিছিল করছেন। এ নিয়ে লালপুর বাগাতিপাড়া উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম