| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৬:১৫:১৭:পূর্বাহ্ন  |  ১২৮০৭৫০ বার পঠিত
আজ তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ  দেবেন  বিএনপি মহাসচিব
ছবির ক্যাপশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যশোর প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দিতে  বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরে আসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত বরেণ্য রাজনীতিকের সপ্তম মৃত্যু বার্ষিকীতে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব।

বেলা তিন টায় টাউন হল ময়দানে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪