| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিকরগাছায় ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১০:১৩:৪৮:পূর্বাহ্ন  |  ১২৮১৫৯৩ বার পঠিত
ঝিকরগাছায় ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসেছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন।

আটকরা হলেন—কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে আগে থেকেই মাদকের মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪