| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে ৯ জন গাড়িচালকের জেল ও জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:২৯:০০:পূর্বাহ্ন  |  ১৩০২৬৬৩ বার পঠিত
বাউফলে ৯ জন গাড়িচালকের জেল ও জরিমানা

বাউফল প্রতিনিধি: বাউফলের প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি, সিএনজি, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বাউফল থানার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এ জরিমানা করেন।

ওই সময় ৯ জন গাড়িচালককে ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে এক মাস করে জেল প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, “বেপরোয়া যান চলাচলে প্রতিনিয়ত হতাহতের ঘটনায় বাউফলে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ অভিযান চলছে। এছাড়া আইন অমান্য করে সড়কে পার্কিংরত গাড়িচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪