কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাসা ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা পরিষদের হলরুমে ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় বাংলাদেশ তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণমাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরায় তিন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বাসার উপপরিচালক ডা. সামিয়া ইসলামের সভাপতিত্বে এবং এজিএম জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. গনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম. এ. আজিজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজু আহমেদ, গোলাম মাহমুদ মোস্তফা, মো. সাইদুর রহমান, সবুজ মণ্ডল, খুকুমনি অধিকারী, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার সাদেক এবং সাংবাদিক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন—কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার সংবাদ-এর কাপাসিয়া প্রতিনিধি সাংবাদিক সঞ্জীব কুমার দাস, দৈনিক ইত্তেফাক-এর কাপাসিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, এবং দৈনিক আলোকিত বাংলাদেশ ও রিপোর্টার্স২৪-এর কাপাসিয়া প্রতিনিধি মো. আকরাম হোসেন রিপন।
বিতর্ক প্রতিযোগিতায় কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রিপোর্টার্স২৪/এসএন