| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণে অংশীজনদের নিয়ে কর্মশালা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:৪৬:০৯:অপরাহ্ন  |  ১৩০০৫৮২ বার পঠিত
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণে অংশীজনদের নিয়ে কর্মশালা

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ বগুড়া জেলা অফিস আয়োজিত জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (যুগ্ম সচিব) আনম নাজিম উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এবং বগুড়া জেলার সিভিল সার্জন মো. খুরশিদ আলম।

উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলার হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী সংস্থার প্রায় ১০০ জন মালিকও তাদের প্রতিনিধিগণ, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-পরিচালক, জেলা পর্যায়ের অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালট্যান্ট মো. আইয়ুব হোসেন উক্ত অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যে ভেজাল দূরীকরণ, প্রান্তিক পর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সকল অংশীজনদের উক্ত কার্যক্রমে সর্বাত্মকভাবে আন্তরিক হয়ে সামাজিক আন্দোলনের আহ্বান জানান। এক্ষেত্রে হোটেল-রেস্তোরাঁর মালিকগণও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সে ক্ষেত্রে জনস্বাস্থ্য বিষয়ক আন্দোলনকে প্রত্যেকের পরিবার এবং সমাজ থেকে শুরু করারও আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪