| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ময়দানে ঝাপিয়ে পড়ুন : সোহেল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১৫:০৯:৩৪:অপরাহ্ন  |  ১৩২০২১৬ বার পঠিত
দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ময়দানে ঝাপিয়ে পড়ুন : সোহেল

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে নির্বাচনী ময়দানে ঝাপিয়ে পড়ুন, মানবতার কল্যাণ করলে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন। আদর্শ ও কল্যাণ রাষ্ট্র গঠনে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে হবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি একথা বলেন। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ। 

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবেনা। মহিলা কর্মীদের বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে বাধা দেওয়া হচ্ছে। হাত পা ভেঙ্গে দিবে বলে হুঙ্কার দেয়া হচ্ছে। আমরা বলতে চাই কোন রক্তচক্ষুকে জামায়াতের কর্মীরা ভয় পায় না। হামলা জুলুম নির্যাতন চালিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। 

এদিকে বিকেলে আবিদুর রহমান সোহেল, ১২ নং ওয়ার্ডের কলোনি এলাকায় গণসংযোগ শেষে পথসভায় বলেন, সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষার্থী যুবকদের হাতে মাদক তুলে দেবে না, কাজ তুলে দেবে। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতিকে নেতৃত্ব শূন্য করতে যুবকদের হাতে মাদক তুলে দিয়েছে। জামায়াতে ইসলামী ছাত্র-তরুণ-যুবকদের নৈতিক ও আদর্শিক শিক্ষামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। পথসভায় উপস্থিত ছিলেন শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, ১২ নং ওয়ার্ড আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভ প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪