নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। তাই ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। বিএনপির যখন ক্ষমতায় থাকে তখনও ষড়যন্ত্র হয়। আবার বিএনপি যখন ক্ষমতার বাইরে থাকে তখনও ষড়যন্ত্র হয়। তারই অংশ হিসেবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে।
নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের প্রতীককে জয়লাভ করাতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই ষড়যন্ত্র এবং চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে কোন চক্রান্ত ষড়যন্ত্র যেন নির্বাচনকে ভন্ডুল চেষ্টা করতে না পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর - নলডাঙ্গা ২ আসনের বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী মনোনীত করায় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন