| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি দখলের সংবাদ করতে যাওয়ায় ৩ সাংবাদিককে মারধর, বিএনপি নেতা কারাগারে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১৮:৩৮:৪৩:অপরাহ্ন  |  ১৩১০২৩৬ বার পঠিত
জমি দখলের সংবাদ করতে যাওয়ায় ৩ সাংবাদিককে মারধর, বিএনপি নেতা কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কৃষকদল জেলার যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার মূল আসামিকে কারাগারে প্রেরণ করেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মূল হামলাকারী শাহাদাত হোসেন এবং সায়েদাবাদী শহীদকে। এ ছাড়া মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা যায়, শাহাদাত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই রাব্বির বাবা। হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জ নামের স্থানীয় এক গণমাধ্যমের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন।মামলার বাদী সাংবাদিক মো. আকাশ জানান, ফতুল্লার গিরিধারা এলাকায় এক নারীর জমি দখলের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে গেলে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন তাদের ওপর হামলা করেন। তাদের বাধা উপেক্ষা করে একের পর চড়-থাপ্পড় দিতে থাকেন। তাদের একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয় দাবি করে তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪