| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জালনোট পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৫:৫৩:২২:পূর্বাহ্ন  |  ১২৯২২৭৪ বার পঠিত
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জালনোট পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় জালনোট পাচার প্রতিরোধে আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় শেরপুর সীমান্ত ক্যান্টিন সংলগ্ন মাল্টিপারপাস শেডে এক জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর।

প্রেস ব্রিফিংয়ে বিজিবির সেক্টর কমান্ডার জানান, সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা ও সেমিনার পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে জালনোট পাচারকারীদের বিরোধিতা ও সন্দেহজনক তথ্য দ্রুত বিজিবিকে জানানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা ছাড়া জালনোট পাচারসহ কোনো অনৈতিক কার্যক্রম প্রতিরোধ সম্ভব নয়। তাই নিয়মিত গণসংযোগ, জনসভা ও প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও দেশের অভ্যন্তরে জালনোট প্রস্তুতকারীদের তৎপরতার দিকেও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

গত ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৩৯ বিজিবি ব্যাটালিয়ন মোট ২৫ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় প্রায় ২৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৫৮৬ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য, গবাদিপশু ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মেহেদী হাসান বলেন, দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় প্রতি মাসেই বিজিবি একাধিক জনসভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করে জনগণকে সচেতন করছে, যাতে তারা জালনোটসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহযোগী হতে পারেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪