| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৬:১৪:১৯:পূর্বাহ্ন  |  ১৩১২৯৬১ বার পঠিত
লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি :  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি দালালবাজার, বাসাবাড়ি, হায়দারগঞ্জ, মিতালী বাজার, রায়পুর বাজার, রায়পুর কলেজ রোড পানপাড়া, মীরগঞ্জ ও পালের হাট হয়ে লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রায়পুরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে সরকারের তরফ থেকে প্রাপ্ত আমানত জনগণের কাছে পৌঁছে দেবেন, উন্নয়ন কর্মকাণ্ড কেন্দ্রীক কমিশন বাণিজ্য বন্ধ করে লক্ষ্মীপুর এবং রায়পুরের উন্নয়ন বৈষম্য দূর করবেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আধুনিক চিকিৎসার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিবেন। এছাড়াও লক্ষ্মীপুরে রেল সংযোগ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ এ অঞ্চলের যুবকদের বেকার সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। 

রুহুল আমিন ভূঁইয়া আরও বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কোন ধরনের দুর্নীতি করিনি এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। তিনি বক্তব্যের শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী পরিচালক এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজমুল হুদা, লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান, রায়পুর পৌর জামায়াতের আমীর মাওলানা ফজলুল করিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, রায়পুর পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪