| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫টি দোকান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৬:২১:২৫:পূর্বাহ্ন  |  ১৩১০৬৬৮ বার পঠিত
লক্ষ্মীপুরে  আগুনে পুড়ল ১৫টি  দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, একটি মুদি দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪