| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৮:১৮:০২:পূর্বাহ্ন  |  ১৩০৪৪৯২ বার পঠিত
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : দুলু

নাটোর প্রতিনিধি : নাটোরে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে সব ধরণের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজ ৭ নভেম্বর সকালে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, এমদাদুল হক আল মামুন,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪