রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান যেন আছেন ক্যারিয়ারের দ্বিতীয় স্বর্ণযুগে। একের পর এক সফল সিনেমা ও নতুন চমকে তিনি জয় করে চলেছেন ভক্তদের হৃদয়।
সম্প্রতি আলোচনায় থাকা তার নতুন ছবি সোলজার-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। সেই লুকের বাস্তব ঝলক দেখা গেল শুক্রবার (৭ নভেম্বর) সকালে, যখন শাকিব খান রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধন করতে উপস্থিত হন।
নায়কের আগমনের খবর ছড়িয়ে পড়তেই বনানী পরিণত হয় জনসমুদ্রে। শত শত ভক্ত ছুটে আসেন প্রিয় নায়ককে একনজর দেখার আশায়। কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউবা শ্লোগান তুলতে থাকেন—শাকিব খান! শাকিব খান!
শাকিব খানও হাসিমুখে সাড়া দেন ভক্তদের উচ্ছ্বাসে। ভিড়ের সামনে এসে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমানে তিনি ব্যস্ত আছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’সিনেমার শুটিংয়ে, যেখানে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জানা গেছে, ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রিপোর্টার্স২৪/ঝুম