| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা: সোহেল তাজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১১:০৫:৪৫:পূর্বাহ্ন  |  ১৭৯ বার পঠিত
সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা: সোহেল তাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটো কার্ড শেয়ার করে দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, স্টুডিও ভাঙচুরের ঘটনার পর চার দিন পার হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পারলাম যে, ঘটনাটি সেখানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটেছে।

তবে ঘটনার কারণ যাই হোক না কেন, তিনি আগের মতোই এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

চাকসুর শিবির নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ, আমিরের দাবি ‘বহিষ্কার মিথ্যা’একই সঙ্গে সালমান মুক্তাদিরের প্রতি বিএনপির বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সোহেল তাজ।

তিনি বলেন, আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাও ভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪