| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৯:৩৮:২৮:পূর্বাহ্ন  |  ১৩০৫৫৬৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মাছবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মজলিশপুর এলাকার আব্দুল আলীমের ছেলে মুসলি মিয়া এবং একই এলাকার মৈন্দ গ্রামের কাছম আলীর ছেলে ইউসুফ আলী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে মালবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের দিকে যাচ্ছিল। ভোর সোয়া ৬টার দিকে বড্ডাপাড়া এলাকায় মাছবাহী ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটির চালক মো: রায়ান(৩২) কে আটক করে। তার বাড়ি যশোরের মণিরামপুরে।  

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুরশেদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪