| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১০:০৫:৩৩:পূর্বাহ্ন  |  ১২৮৯১৭৭ বার পঠিত
শৈলকুপায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

ঝিনাইদহ প্রতিনিধি : ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে ঝিনাইদহের  শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির  সভাপতি মোঃ আবুল হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ রাকিবুল হাসান খান দিপু, মোঃ নজরুল ইসলাম জোয়ার্দার প্রমুখ।  

সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তুর্কি। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শৈলকুপা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪