জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাট এলাকায় যমুনা নদীতে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরার অপরাধে মো. রুবেল মণ্ডল (২৫) নামক এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসানুজ্জামান বৃহস্পতিবার দিবাগত গভীর রাত যমুনা নদীতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ফিক্সড ইঞ্জিন দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরছিলেন রুবেল মণ্ডল।
রিপোর্টার্স২৪/এসএন