নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ এ নভেম্বর সকাল ১০টায় উপজেলার চার মাথা থেকে র্যালি শুরু করে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা পার্টি অফিসে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি ফিরোজ আলম, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও রেজানুর রহমান স্যান্ডু, উপজেলা কৃষি দলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম সহ উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন