| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৮:২১:৪৭:পূর্বাহ্ন  |  ২১১৫৭৬১ বার পঠিত
জামালপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রাম সংলগ্ন দশানী নদী থেকে আনুশানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্থানীয়রা দশানী নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে বেলা অনুমানিক সাড়ে ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

ইসলামপুর থানার ওসি আ.স.ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয়  শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, কেউ ৩-৪ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪