| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি ‘কালো শক্তি’ নির্বাচন ঠেকাতে উঠে পড়ে লেগেছে : খাইরুল কবির খোকন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১৪:৪১:০২:অপরাহ্ন  |  ১২৯৯৬৫৯ বার পঠিত
একটি ‘কালো শক্তি’ নির্বাচন ঠেকাতে উঠে পড়ে লেগেছে : খাইরুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খাইরুল কবির খোকন।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ।

বক্তব্যে খাইরুল কবির খোকন বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিনটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের নৈরাজ্যের মধ্যে ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যের বিপ্লব দেশকে অনিশ্চয়তা থেকে মুক্তি দেয়। সেদিন বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

বক্তৃতার শেষে খাইরুল কবির খোকন বলেন, একটি কালো শক্তি ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে উঠে পড়ে লেগেছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি কোনো দিন তা সফল হতে দেবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা তা প্রতিহত করব।

তিনি আরও আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই মাঠে নেমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪