| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে: ব্যারিস্টার পুতুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১৫:১৬:১০:অপরাহ্ন  |  ১৩১৫০০৫ বার পঠিত
বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে: ব্যারিস্টার পুতুল

নাটোর প্রতিনিধি: বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ করা হয়েছে, ততোবারই বিএনপির হাত ধরেই গণতন্ত্র ফিরে এসেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার লালপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুতুল বলেন, ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য থেকে জনগণকে বহু বছর দূরে রাখা হয়েছিল। সেদিন সিপাহি ও জনগণের অবিস্মরণীয় বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে আবার বন্দি করা হয়েছিল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পরবর্তীতে এরশাদের স্বৈরশাসনের সময় আবার তা অবরুদ্ধ হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসে।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার আবারও গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে। এবার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসবে।

আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন-নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪