| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১৭:৩২:৪৬:অপরাহ্ন  |  ১২৯০৭৪৩ বার পঠিত
শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: ড়ক দুর্ঘটনায় আয়রা মনি(৩)

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সড়ক দুর্ঘটনায় আয়রা মনি(৩)নামে এক শিশু নিহত হয়েছে । শিশু আয়রা মনি শেরপুর এনসিপির আহ্ববায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার কন্যা। 

শুক্রবার(৭ নভেম্বর ) দুপুরে শহরের খোয়ারপাড় জেলা কারাগার মোড় সড়কের  বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এনসিপি নেতার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

এলাকাবাসী জানান,শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনিমালা শহরের বিসিক সংলগ্ন নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে ড্রামে ময়লা ফেলতে যায়। ওইসময় তার অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে গেলে বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান মামুন জানান, রাত ৮ টায় দমদমা কালীগঞ্জে প্রকৌশলী লিখনের শ্বশুর বাড়ি এলাকায় শিশু আয়রার প্রথম নামাজে জানাজা এবং রাত ১০ টায় আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজা শেষে নিহত শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রিপোর্টারস২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪