| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক খুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ২২:০৪:৪২:অপরাহ্ন  |  ১২৮৯৭৪০ বার পঠিত
চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে এই ঘটনা ঘটে। নিহত যুবক সেখানকার একটি লোহার ডিপোতে কর্মরত ছিল বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আকবরকে একটি মোটরসাইকেলযোগে এসে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সেখানে আরো লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তারা স্থান ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, হালিশহর থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত আকবর নামে এক যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এদিকে এ বিষয়ে জানতে হালিশহর থানার ওসি জাকির হোসেনের মুঠোফোনে কল করে পাওয়া যায়নি৷

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪