লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় জমিরন বেগম (৫৪) নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা উপজেলা পরিষদের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিরন বেগম উপজেলার সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওসমান গণির স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাতভ্রমনে রেল লাইনে হাটছিলেন শ্রুবন প্রতিবন্ধি জমিরন বেগম। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জমিরন বেগম মারা যান।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম