| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে এনসিপির কমিটিতে যুবলীগ নেতা রকিবুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৫:৪০:৫৬:পূর্বাহ্ন  |  ১২৯০৯১৪ বার পঠিত
শেরপুরে এনসিপির কমিটিতে যুবলীগ নেতা রকিবুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নালিতাবাড়ীর যুবলীগ নেতা মো. রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্বে থাকলেও এখনো দলীয় পদ থেকে পদত্যাগ করেননি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের প্রধান  সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপোড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।

যুবলীগ ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রকিবুল ইসলাম বলেন, যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক পদেও মনোনয়ন পাইনি। এখন যুবলীগে কোনো কার্যক্রম ছিল না, তাই এনসিপিতে এসেছি।

এ বিষয়ে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন, এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪