| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮টি দোকান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৬:৪৪:১০:পূর্বাহ্ন  |  ১২৮০৬০৪ বার পঠিত
মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮টি দোকান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি ওষুধের দোকান, একটি কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে গজারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সম্পূর্ণ নিভাতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪