| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:২৬:৫৯:পূর্বাহ্ন  |  ১২৬৬৯৫০ বার পঠিত
কালীগঞ্জে মাঠ থেকে  নারীর  মরদেহ  উদ্ধার
ছবির ক্যাপশন: কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া-মোল্যাকুয়া সড়কের বড় খাল ্এলাকার মাঠের পাশে রাস্তার ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক প্রতিবন্ধী হতে পারেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪