| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীসহ যুবদল নেতা আটক, রাতেই এলাকাবাসীর উদ্যোগে বিয়ে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:৩৪:০৯:পূর্বাহ্ন  |  ১৩০৮৪৭৮ বার পঠিত
নারীসহ যুবদল নেতা আটক, রাতেই এলাকাবাসীর উদ্যোগে বিয়ে

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নন্দনসার গ্রামে যুবদল নেতা এক নারীসহ আটক হয়েছেন। তার পর এলাকাবাসীর উদ্যোগে রাতেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) রাতে। স্থানীয়রা জানান, ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাদশা শেখকে তার নিজ বাড়ি থেকে ওই নারীসহ আটক করে এলাকাবাসী। পরে গ্রামবাসীর উপস্থিতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যেই নারীর সঙ্গে বাদশা শেখ আটক হন, তিনি প্রায় দেড় বছর আগে তালাকপ্রাপ্ত হন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম ঢালী, সদস্য সচিব ইমরান চৌকিদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে সামাজিক সমাধান বলে স্বাগত জানালেও, অনেকে বিষয়টিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪