| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কয়রায় বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন মনিরুল হক বাপ্পী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:৩৬:৩৪:পূর্বাহ্ন  |  ১২৯৩২০১ বার পঠিত
কয়রায় বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন মনিরুল হক বাপ্পী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: কয়রা উপজেলা, যা খুলনাকে বাংলাদেশের কুয়েত হিসেবে পরিচিত করেছে, এই অঞ্চলের হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি মাছ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। এই অঞ্চলের জনসাধারণের আতঙ্ক নদী ভাঙ্গন, যা রোধ করতে কেউই কাজ করেনি। আমি কথা দিচ্ছি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠালে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে আমি আপনাদের মনিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নিতে পারবো। 

কয়রার বাগালী বাজারে গণসংযোগ ও পথসভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। 

তিনি আরও বলেন, দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা এই দক্ষিনাঞ্চলের জনসাধারণদের যথাযথ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবো।

বাগালী ইউনিয়নের আহবায়ক আব্দুর রহিম সানা সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রফিকুল মিস্ত্রী'র সঞ্চালনায় শনিবার ( ৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বাগালী ইউনিয়নের চাঁদআলী বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রফিকুল গাজী, আব্দুল গফফার, মো: সাইফুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফা, আব্দুল লতিফ, মোস্তফা গাজী, জিএম গোলাম মোস্তফা, এস এম রহিম গাজী, আবুল হোসেন, সাব্বির আলম বাবু, পীর আলী, রবিউল ইসলাম, আব্দুস সোবহান গাজী, নজরুল গাজী, ফরিদুল ইসলাম, পলাশ প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪