| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে ফাঁদে ধরা পড়লো পদ্মা নদীর সেই কুমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:৪১:৪৮:পূর্বাহ্ন  |  ১২৬৬২১৩ বার পঠিত
অবশেষে ফাঁদে ধরা পড়লো পদ্মা নদীর সেই কুমির

মানিকগঞ্জ প্রতিনিধি : অভিনব কায়দায় পদ্মা নদীর শাখা নদীতে দেখতে পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি ধরা পড়ে বলে জানিয়েছেন, হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

স্থানীয়রা বলেন, প্রায় এক মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়। এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন। পরবর্তীতে ফাঁদ পেতে কুমিরটিকে ধরার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী।

কুমির ধরার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন জানান, দীর্ঘদিন তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চৌকিঘাটা এলাকায় কুমিরটি পানির উপরে ভেসে উঠলে তারা দড়ির ফাঁদ পেতে ধরতে সক্ষম হন।

হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, কুমিরটি আপাতত স্থানীয় গ্রাম পুলিশের পাহারায় রয়েছে। শীঘ্রই ঢাকার একটি টিম সেখানে উপস্থিত হয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪