| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নতুন ঘর পাচ্ছেন নব্বই বছর বয়সী অসহায় পুতুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৯:৩২:০৫:পূর্বাহ্ন  |  ১২৬৬৩৭৮ বার পঠিত
চাঁদপুরে নতুন ঘর পাচ্ছেন নব্বই বছর বয়সী অসহায় পুতুল

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় নব্বই বছর বয়সী অসহায় পুতুল দাসের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে শহরের উকিল পাড়া মুচি বাড়িতে অসহায় পুতুলের জরাজীর্ণ ঘরটি সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন করেন যুবদল নেতা আকাশসহ অন্যান্যরা।

সম্প্রতি পুতুল পরিবারের জরাজীর্ণ ঘরের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর দৃষ্টিগোচর হয় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ঘর নির্মাণ করে দেয়ার জন্য নির্দেশনা দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদককে।

তারই ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে পুতুলের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে অনুভুতি জানিয়ে অসহায় পুতুল দাস শেখ ফরিদ আহমেদ মানিক ও নুরুল আমিন খান আকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তারা ঘর নির্মাণ করে দিচ্ছে নতুনভাবে। বৃষ্টির সময় ঘরে থাকা কষ্টকর ছিলো। চালের মধ্যে ছিদ্র থাকায় পানি পড়তো। সামনে শীত মৌসুম। ঘরটি পাওয়ায় আমাদের আর কষ্ট করতে হবে না।

জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ বলেন, নব্বই বছর বয়সী পুতুল দাস পরিবারের অসহায় দিনাতিপাত আমি নিজেই দেখেছি। উনার এই ঘর নির্মাণ করে দিতে পেরে আনন্দিত। এই ধরণের কাজগুলো আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরো অনুপ্রাণিত করবে।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪