| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ তিন ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ১১:২৫:১৯:পূর্বাহ্ন  |  ১৩০৩৯৫৬ বার পঠিত
শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ তিন ডাকাত গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের বাগমারা নার্সারি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সেলিম গুণির ছেলে পারভেজ (২৫), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৃত উসমান গনি মল্লিকের ছেলে সবুজ মল্লিক (৩৫), এবং শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার আবুল কাশেমের ছেলে নাঈম (২৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪