শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টার দিকে পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হন। পরে র্যালিটি টেংরা মোড় থেকে শুরু হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার–ফেস্টুন নিয়ে পৌর শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব।
সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সংগঠিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/আরকে