| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেউ পেছন থেকে ছুরি মারলে বরদাস্ত করা হবে না: মাসুদ অরুণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ১৫:৫৮:২১:অপরাহ্ন  |  ১২৬৩৪৩৫ বার পঠিত
কেউ পেছন থেকে ছুরি মারলে বরদাস্ত করা হবে না: মাসুদ অরুণ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বলেন, ‘ ইতোপূর্বেও ভোট ছিনতাইয়ের অপচেষ্টা চালানো হয়েছে এখনো ষড়যন্ত্র চলছে। কেউ কেউ পিআর পদ্ধতি আগে চাচ্ছে, কিন্তু জনগণ জাতীয় নির্বাচন আগে চায়। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্ক ময়দানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে ভোটের আগের দিন পর্যন্ত যুদ্ধ করে যাবেন। মেহেরপুরের জনগণের প্রতি ভালোবাসা রয়েছে বলেই তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।’ এতে কেউ পেছন থেকে ছুরি মারলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেসা নয়ন প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪