ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকাল ৫টায় হরিণাকুণ্ডু উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে দিবস উপলক্ষে র্যালি হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের একতারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, এম শাহজাহান আলী, হরিণাকুণ্ডু উপজেলা সভাপতি বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা বেগম।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশে গণতন্ত্র ও জনতার মুক্তি মিলেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও সেই সুযোগ ফিরে এসেছে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ও জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা।
রিপোর্টারর্স২৪/এসসি