| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করিমগঞ্জে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ১৭:২২:৫৭:অপরাহ্ন  |  ১২৭৭৩৩৩ বার পঠিত
করিমগঞ্জে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
ছবির ক্যাপশন: কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ জন নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ জন নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

শনিবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়। পরে ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তারা হলেন, করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও এসময় জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, “আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ছেলেদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে-এটাও আমাকে অনুপ্রাণিত করেছে।”

জামায়াতে যোগদান প্রসঙ্গে ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন বলেন, আগামী দিনে ইসলামি রাষ্ট্র কায়েমের জন্য জামায়াতে যোগ দিয়েছি। আশা করি, আগামীতে জামায়াত সরকার গঠন করবে ও দেশে ইসলাম কায়েম হবে।

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, “দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।”

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগাম জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রিপোর্টারর্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪