| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ২০:১৪:২২:অপরাহ্ন  |  ১২৬৮২৪৮ বার পঠিত
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। 

শনিবার (৮ নভেম্বর) রাতে নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নৌবাহিনী জানায়, শনিবার কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায় এবং তাদের উদ্ধার করে। 

নৌবাহিনী আরও জানায়, উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরবর্তীতে, তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সবাইকে হস্তান্তর করা হয়। 

জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে তিনদিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসতে থাকে। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪