| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:১৮:১৩:পূর্বাহ্ন  |  ১২৬৯২৮৮ বার পঠিত
মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় শমিকুল ইসলাম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসি বাসটি ব্র্যাক অফিসের কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার খাদিমুল ইসলামের ছেলে।  

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজের উদ্দেশ্যে ব্র্যাক অফিসের কাছে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন শমিকুল। এ সময় দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪