| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৩১:৫১:পূর্বাহ্ন  |  ১২৯৯৪৫৪ বার পঠিত
গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

গাংনী সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধচক্রটি পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১টি ওয়ান শুটারগান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকরা অস্ত্র ও গুলি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪