| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৫৫:০১:পূর্বাহ্ন  |  ১২৮২১১৬ বার পঠিত
পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো-লক্ষীপুর জেলার সদর তানার পাটোয়ারি বাড়ির মো. আব্দুল মতিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লা জেলার মুরাদনগর থানার রসুলপুল এলাকার মো. ফিরোজের ছেলে মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়া উপজেলার হাবিবুর রহমান পাড়ার আব্দুল হামিদের ছেলে মো. রাশেদুল আলম (৩৮), একই উপজেলার আল্লাই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৪১) ও জামালপুর এলাকার সরিষাবাড়ির আব্দুস সামাদ তরফদারের ছেলে মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

 বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদক নিয়ে দুটি হাইয়েস কারে করে চট্টগ্রামের দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে আমরা পটিয়া উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এ সময় হাইয়েস গাড়ি দুটি চেকপোস্টের সামনে এসে পালানোর সময় গাড়ির ভেতর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চালকের সিটের নিচে একটি ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার ৫’শ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলেও জানান তিনি। গ্রেপ্তার হওয়াদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪